২৯ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : মালবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলক্রসিংয়ে বগিটি লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. বক্কুর সিদ্দিক জানিয়েছেন, শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জে লাইনুচ্যত হয়। এতে শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।
(আজকের সিলেট/২৯ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)