৩০ আগস্ট ২০২৩


মধ্যনগরে শোক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সঙ্গঠনের ব্যানারে এবং কৃষক লীগের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১৫আগষ্ঠের সকল শহীদ স্মরণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সুনামগঞ্জের সংরক্ষিত আসনের মহিলা এমপি-শামীমা আক্তার খানম।

এসময় মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষক সম্পাদক উপানন্দ সরকারের সভাপতিত্ব ও কৃষক লীগের আহ্বায়ক মোঃরুহুল আমীন তালুকদার রব ও সদস্য সচিব রাহাত আনোয়ার রয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামীলীগ,কৃষকলীগ,বঙ্গবন্ধু পরিষদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।

অতিথি ও নেতৃবৃন্দের বক্তব্যে তুলে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন জনগনের কাছে।

শেয়ার করুন