২৮ ডিসেম্বর ২০১৭

সৈয়দ রাসেল আহমদ :: সিলেট শাহজালাল উপশহর এইচ- ব্লক (১নং) সড়কের খেলার মাঠ ও ছোট কালভার্ট সংলগ্ন ছড়ার উভয় পাশে অবৈধভাবে দখল করে মাটি ভড়াট করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,উপশহরের একমাত্র পানি নিষ্কাশনের ছড়ার উভয় পাশে কে বা কারা মাটি ভড়াট করে দেয়াল নির্মান করছে।মাটি ভড়াট করার কারণে ছড়ার দু-পাশ নাভ্যতা হারাচ্ছে।এতে উপশহরবাসীর একমাত্র পানি নিষ্কাশনের ছড়াটি ভড়াট হওয়ার কারণে বৃষ্টি হলে জলাবদ্ধতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের একটি গুরুত্বপূর্ণ ছড়া ভড়াট করায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কার নির্দেশে এমন কাজ হচ্ছে জানতে চাইলে উপস্থিত থাকা কাজ করছেন(মিস্ত্রি) এমন একজন নাম বলতে এ প্রতিবেদককে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে (মোবাইল ফোনে) যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।বিষয়টি সম্পর্কে আরও জানতে চাইলে সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমানের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।