২৮ ডিসেম্বর ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল কেএস কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জহিরুল ইসলাম জামিল তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।গত ২৫ ডিসেম্বর বিকেলে উপজেলার ব্রাক্ষণবাজার থেকে নিখোঁজ হয় সে। নিখোঁজ স্কুলছাত্র দুবাই প্রবাসী মোঃ জয়নাল আবদীনের ছেলে।
নিখোঁজের পর থেকে জামিলের পরিবার আত্মীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও বুধবার বিকেল পর্যন্ত কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় নিখোঁজ জামিলের বাবা মোহাম্মদ জয়নাল আবদীন কুলাউড়া থানায় মঙ্গলবার রাতে একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নং ১২৬৪)।
ডায়েরী সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর সকালে জামিল মায়ের সাথে উপজেলার সাতরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। নানা বাড়ি থেকে বিকেলে ব্রাক্ষণবাজার গেলে সে নিখোঁজ হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা নিখোঁজের সত্যতা স্বীকার করে বিবার্তাকে বলেন, ছাত্রকে উদ্ধার করতে আমাদের প্রচেষ্টা চলছে।
(আজকের সিলেট/২৮ ডিসেম্বর/ডি/এসটি/ঘ.)