২৭ ডিসেম্বর ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়ায় জনৈক কেফায়েত উল্লাহর ক্রাশার মিলের বিল্ডিংয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার বিকালে অভিযান চালিয়ে পাড়ুয়া গ্রামের নুরুল ইসলাম (৪৫) ও শরীফ মিয়া (২৩), টুকেরবাজারের মনির মিয়া (৪০) ও মনসুর আলী (৪৫), ভোলাগঞ্জ গ্রামের সেলিম মিয়া (৩২) ও মোঃ রুহেল মিয়া (২৩) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পাড়ুয়া এলাকাধীন তিনতলা বিল্ডিং এর পেছনে ওই ক্রাশার মিলের বিল্ডিংয়ে প্রতিদিন তাসের মাধ্যমে জুয়ার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সফিকুর রহমান খাঁন ৬ জুয়াড়ি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/২৭ ডিসেম্বর/ডি/এসটি/ঘ.)