৮ জুন ২০২২


কুলাউড়ায় এস এস ট্রেডিংয়ের উদ্বোধন

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় এসএস ট্রেডিংয়ের তৃতীয় শাখা চালু হয়েছে। উপজেলা শহরের ফাইভ স্টার মার্কেটে এসএস ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী রফিকুলের ইসলামের সভাপতিত্বে কেক কেটে তৃতীয় শাখার উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আ‌খই, ফাইভ স্টার মার্কেটের স্বত্ত্বাধীকারী নিজাম উদ্দিন, এসএস ট্রেডিংয়ের পরিচালক আব্দুল বাছিত, বিএইচএল এর মার্কেটিং অফিসার বিপুল চন্দ্র সিনহা, এটিআই সিরামিক্সের মার্কেটিং এক্সিকিউটিভ মো. রুমান মিয়া, সিলটেক সিরামিক্সের এসিসটেন ম্যানেজার আকিল মোহাম্মদ শাফি প্রমুখ।

সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম জানান, এখন থেকে এখানে একই ছাদের নিচে পাওয়া যাবে বাংলাদেশের অন্যতম ৫টি কোম্পানির টাইলস ও সিরামিক সামগ্রী। নান্দনিক ডিজাইনের এসব টাইলস ও সিরামিক সামগ্রী পাওয়া যাবে সুলভ মূল্যে। সেলটেক সিরামিক্স, এটিআই সিরামিক্স, ডিবিএল সিরামিক্স, বিএইচ এল সিরামিক্স, চায়না সিরামিক্স এবং আরএকে টাইলসসহ বিভিন্ন স্যানিটারী সামগ্রী এখানে পাওয়া যাবে।

শেয়ার করুন