৮ নভেম্বর ২০২৩


সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শায়খ শামছুদ্দীন দুর্লভপুরি 

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সফলভাবে অপারেশন সম্পন্ন করে বাড়ি ফিরেছেন জমিয়তে উলামার নায়বে আমির ও দারুল উলুম কানাইঘাটের নায়বে শায়খুল হাদিস মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি।

 

আজ (বুধবার) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে অবতরণ করেন তিনি। পরে সড়কপথে কানাইঘাটের নিজবাড়িতে পৌঁছান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হজরতের বড় সাহেবজাদা মাওলানা জুনায়েদ শামসী। আজকের সিলেটকে তিনি বলেন,’আলহামদুলিল্লাহ দেশবাসীর দুয়ায় সফলভাবে আব্বুর অপারেশন সম্পন্ন হয়েছে।এখন মোটামুটি সুস্থ আছেন। আজ আমরা বাড়ি ফিরেছি।’

 

এর আগে গত শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান শায়খ শামছুদ্দীন দুর্লভপুরি। সেখানে ইউরোলিজি কিডনি হাসপাতাল শ্যামলী ঢাকায় ভর্তি হয়ে প্রফেসর কামরুল ইসলামের অধীনে কিডনি অপারেশন সম্পন্ন করেন।

 

এএস // আতারা

 

শেয়ার করুন