৯ জুন ২০২২
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ফতেহপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে সাদনান হাসান স্মরণ (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে জালাল মিয়া (২৫)।
বুধবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই যুবক মোটরসাইকেলযোগে মাধবপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হাইওয়ে ইনের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্মরণ মারা যায়। স্থানীয় লোকজন আহত জালালকে উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌঁছলে রাত সে মারা যায়।
তিনি জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় রয়েছে।