২৩ জুন ২০২৩
অমৃত জ্যোতি,মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ছোট বড় প্রায় সবকটি বাজারের দেশীয় প্রজাতির আমের সমারোহে মধুর বাজারে পরিনিত হয়েছে। হাওরাঞ্চলে এমৌসুমকে মধুমাস বলা হয়ে থাকে।
কেননা এসময়আম,কাঠাল,জাম,লিচু,আনারস সহ প্রায় সব রকম ফলের সমারোহ থাকে সারা দেশে। পাকা ফলের দোকান পেতে বসেন এলাকার কৃষক,শ্রমিক পরিবারের দেশীয় ফল উৎপাদনকারী বেশীর ভাগ জনমানুষ। মিঠা,লম্বা,গোল,সূর্যমুখী,চকলেট,আম্রপালী, ল্যাংড়া,কাচা মিটা আম সহ অসংখ্য নামের আম মেলা বসে।
আবার গৃষ্মের শেষে আত্মীয় স্বজনরা একে অপরের বাড়ী আসা যাওয়ায় সময় চলে ফলের আদান প্রদান।যা বাঙ্গালীর চিরচেনা বিলুপ্ত অতীতকে মনে করিয়ে দেয়।তাই আসুন অথিতের সকল ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য ধরে রাখতে বেশী করে ফলজ গাছ লাগাই,নিজেও বাঁচি পরিবেশ বাচাই।