২৬ ডিসেম্বর ২০১৭


রাতের আধাঁরে শহীদ মিনার ভাংচুর

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ববিরবাজারে শহীদ মিনারে রাতের রাতের আধাঁরে হামলা চালিয়েছে দুস্কৃতিকারীরা। এসময় তারা শহীদমিনারে ১ টি স্তম্ব ভেঙে দেয়ার চেষ্ঠা করে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় বধ্যভূমির পাশেই ১৪ ডিসেম্বর একটি শহীদ মিনার নির্মাণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্পনও করেন তারা।

কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মুফিজ আলী জানান, কে বা কারা আমাদের শহীদ মিনারটি ভেঙে দিয়েছে। আমরা ওসি সাহেবকে তাৎক্ষনিক জানিয়েছি।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী. মো. গোলাম রাব্বী জানান, বিষয়টি আসলেই দুঃখজনক। আমি খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা করবো।

(আজকের সিলেট/২৬ ডিসেম্বর/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন