১ জুন ২০২২
ডেস্ক রিপোর্ট : চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অবৈধভাবে মজুত ঠেকাতে সরকারের নির্দেশনার আলোকে নগরীর কালীঘাটে পাইকারি ও খুচরা চালের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৫টি প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত মূল্যে চাল বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য এবং প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে সিলেট নগরীর কালিঘাটের ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কালিঘাটের মের্সাস সোলেমান ট্রেড্রাস, মের্সাস মখদ্দস এন্ড জাকির ট্রেডার্স, মের্সাস খালেদুস সামাদ ট্রেডার্স, মের্সাস আমিনুর রশিদ ট্রেডার্স এবং মের্সাস মতিউর রহমান এন্ড ব্রাদার্স ট্রেডার্স। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব ছিলেন ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি টিম।