৩১ মে ২০২২


শাবিতে গ্রীষ্মের ছুটি ১-৯ জুন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে আগামীকাল থেকে। ছুটি চলবে ৯ জুন পর্যন্ত। তবে ১০ ও ১১ জুন শুক্রবার এবং শনিবার হওয়ার টানা মোট ১১ দিন বন্ধ থাকছে শাবি ক্যাম্পাস।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

শেয়ার করুন