৩০ মে ২০২২
বিনোদন ডেস্ক : অনেক আগেই শিশুশিল্পী হিসেবে তারকা খ্যাতি পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালে মুক্তি পায় নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পায়। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের আরো একটি সিনেমায় দেখা গেছে তাকে।
এবার নতুন প্ল্যাটফর্মে দেখা যাবে দীঘিকে। আগামী ২ জুন ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। এই টিজারটি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন দীঘি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেষ চিঠি। অনেক ভালোবাসা চাই আপনাদের। ’
ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।
এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় দেখা যাবে তাকে।