২৯ মে ২০২২


ইভিএম ক্রুটি ও প্রভাবমুক্ত : ইসি আনিছ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন সকল ব্যাবস্থা নিয়েছে। সকল ভোট গ্রহণকেন্দ্রও সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। ইভিএম সকল প্রকার ত্রুতি ও প্রভাবমুক্ত, তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন সকলের শান্তিপূর্ণ সহঅবস্থান যা সকলের কাছে কাম্য।

রোববার বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আলোজিত ‘নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছু সাংবিধানিক দায়িত্ব নিয়ে করবো। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ইভিএম মেশিনে কোন ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরিক্ষা করে বিজ্ঞজনরা মতামত দিয়েছেন। এই মেশিনের সবকিছু যেকোন সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, ভোট শুরুর পর শূণ্য থেকে গননা হচ্ছে কি-না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী, ইভিএম এর ব্যাবহার ও কার্যপ্রণালী , ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান, নির্বাচন কমিশনের উপ-সচিব মো. কামরুল হুদা, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের।

শেয়ার করুন