২৭ মে ২০২২


এমসি কলেজ ছাত্রীর পর এবার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এমসি কলেজ হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করার দুইদিন পর এবার সৌরভ দাস রাহুল (২৪) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাহুল এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রমের মন মোহন দাসের ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এসএমপির জালালাবাদ থানার গোয়াবাড়িস্থ মোহনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় ওই বাসায় মেসে থাকতেন তিনি।

জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বাসায় মেসে থাকতেন সৌরভ দাস। সকালে পাশ্ববর্তী কক্ষের লোকজন তাকে ডাকাডাকি করলেও সাড়া শব্দ না পেয়ে বাসার মালিককে জানান। বাসার মালিক জালালাবাদ থানায় খবরটি জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস (২০) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন