২৭ ডিসেম্বর ২০২৩
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোছাঃ জিলুফা সুলতানা। তিনি সাম্প্রতিক নির্বাচন কমিশনের নির্দেশক্রমে প্রত্যাহার হওয়া দেবী চন্দ্রের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার সন্ধায় রংপুর জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার ) মোছা: জিলুফা সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ব্যাপক হারে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই ইসি প্রত্যাহারের নির্দেশ দেয়।
এর আগে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ কে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানিয়েছে।