২৪ মে ২০২২


জৈন্তাপুরে অপহরন মামলার আসামী টাঙ্গাইল থেকে গ্রেফতার

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড ৯ম শ্রেনীর ছাত্রী অপহরন মামলার অপহরনকারী সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। এসময় অপহৃত ছাত্রীতেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইলের সখিপুর থেকে তাকে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী সোহানুর রহমানকে আটক করে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, জৈন্তাপুর থানাধীন ঠাকুরের মাটি পশ্চিমের চটি এলাকার বাসিন্ধা ভিকটিম জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৯ম শ্রেনীর এই ছাত্রীকে গতকাল সোমবার বিকেল ৩ টায় সময় কোচিং সেন্টারে যাওয়ার জন্য চিকনাগুল মিফতাউল উলুম মাদ্রাসার সামনের রাস্তায় সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় আসামী সোহানুর রহমান সোহান অন্যান্য আসামীদের সহায়তায় প্রাইভেট গারি যোগে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। এ সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ একটি নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং- ০৬ তাং- ১১/৫/২২ ইং, ধারা- নারী শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০। আসামী সোহানুর রহমান সোহান ভিকটিমকে অপহরণ করে টাঙ্গাইল সখিপুর থানায় আত্মগোপন করে।

শেয়ার করুন