২৫ মে ২০২২


অবশেষে ত্রাণ বিতরণ শুরু করল সিসিক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্ধ পাওয়ার চার দিন পরও নগরীর বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ না করা নিয়ে গতকাল মঙ্গলবার আজকের সিলেট ডটকম ‘বরাদ্ধ পেয়েও ত্রাণ বিতরণ করছেনা সিসিক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নগরীর সর্ব মহলে তোলপাড় শুরু হয়েছে। সচেতন মহল এনিয়ে তীব্র সমালোচনা করছেন। সমালোচনার মুখে অবশেষে বরাদ্ধ পাওয়ার ৫ দিন পর নগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

বুধবার দুপুর থেকে কয়েকটি এলাকায় এই ত্রাণ বিতরণ শুরু হয়।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, আজ আমরা নগরীর কিছু এলাকায় ত্রাণ সমগ্রী পাঠিয়েছি। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ করা হবে।

শেয়ার করুন