২৪ মে ২০২২
মো. ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জে অতিরিক্ত পানি আসায় নিপীড়িত অসহায় মানুষের সার্বিক খোঁজ খরব নিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন দিঘলবাক ইউপিধীন গালিমপুর-মাধবপুর এলাকায় উপস্থিতিতে নিপীড়িত মানুষের সার্বিক খোঁজ ও খাদ্য সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর নির্দেশনা অনুযায়ী ঐ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ৫০টি পরিবারের মানুষ বর্তমানে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে ৫০০ কেজি খাবার দেওয়া হয়েছে। ধারাবাহিকতায় এসব পরিবারকে শুকনো খাবার (ডাল, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, চিনি , লবন, সুজি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই) প্রদান করা হয়েছে। আগামীকাল আরও বন্যা আশ্রয় কেন্দ্র ব্যতীত মানুষের জন্য ১০০০ কেজি খাদ্য সহায়তা সংশ্লিষ্ট দের মাধ্যমে বিতরণে ব্যবস্থা নেওয়া হয়েছে।