২২ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : ইসরায়েল মজলুম ফিলিস্তিনিদের উপর স্মরণকালের ভয়াবহ ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী । রোববার (২২ অক্টোবর) কেন্দ্রীয় পরিষদের সভায় এ মন্তব্য করেন তিনি ।
তিনি বলেন, ইহুদিবাদী সন্ত্রাসীগোষ্ঠী পরিকল্পিত হত্যাকাণ্ড এটি। ফিলিস্তিনের মুসলমানদের পরিকল্পিত হত্যাকাণ্ডের দ্বারা নিঃশেষ করে পবিত্র ভূমিকে পুরোপুরি দখলের জন্য সর্বস্ব আত্মনিয়োগ করেছে ইসরায়েল। তাদের নির্যাতনে শিশু-কিশোর, নারী-পুরুষ, বয়োবৃদ্ধসহ নির্বিশেষে মযলুমের আর্তচিৎকারে ফিলিস্তিনের আকাশ-বাতাস আজ ভারী হয়ে ওঠেছে। এই অমানবিক পরিস্থিতিতেও বিশ্বমোড়লরা আজ নীরব। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিলেও সন্ত্রাসী ইসরায়েলকে প্রকাশ্যে মদদ দিয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো আজ ঘুমিয়ে রয়েছে। মুসলমানদের প্রকৃত বন্ধু কারা, আজ তা স্পষ্ট হয়েছে। সেজন্য মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষানীতির ক্ষেত্রে সরকার যে সকল আশ্বাস দিয়েছেন, তার পুরোপুরি বাস্তবায়ন এখনও পরিলক্ষিত হচ্ছে না। এখনও শিক্ষানীতিতে বিভিন্ন ধরনের ইসলামবিরোধী অপচেষ্টা চলমান রয়েছে।শিক্ষানীতিতে ইসলামবিদ্ধেষী যত সিদ্ধান্ত বাস্তবায়নের অপচেষ্টা চলছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা শেহাব উদ্দিন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আলী আসগর খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, পাঠাগার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসীন প্রমুখ।
এএস // আতারা