২০ মে ২০২২


বালাগঞ্জে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় বালাগঞ্জ উপজেলায়ও শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। যাদের জন্ম ১লা জানুয়ারী ২০০৭ বা এর পূর্বে তারা এবং বিভিন্ন কারনে যাদের ভোটার হতে পারেননি তারা হালনাগাদ কার্যক্রমে ভোটার হতে পারবেন।

শুক্রবার থেকে শুরু হওয়া এই হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৯ জুন পর্যন্ত।

বালাগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারদের তথ্য সংগ্রহের সময় অনলাইন জন্মনিবন্ধন সনদ, পিতা ও মাতার এনআইডি, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিল, রক্তের গ্রুপ নির্ণয়ের কপি দিতে হবে। ভোট তোলার পর তথ্য সংগ্রহকারীরা স্লিপে ছবি তোলার তারিখ দেবেন তথ্য সংগ্রহকারীরা। পাশাপাশি যে সকল ভোটার মারা গেছেন তথ্য সংগ্রহকারী তাঁদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করবেন। কর্তনের জন্য মৃত্যু নিবন্ধন বা হাসপাতালের ডেথ সার্টিফিকেট বা জনপ্রিতিনিধিদের প্রত্যয়ন প্র‍য়োজন হবে। ভোটার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে করতে হবে।

বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদ জানান, উপজেলার ৬টি ইউনুয়নে ৪৬ জন তথ্য সংগ্রহকারী ও ০৯ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করবেন। যাদের জন্ম পহেলা জানুয়ারী ২০০৭ বা এর পূর্বে তারা নতুন ভোট তুলতে পারবেন এবং বিভিন্ন কারনে যাদের ভোট তুলতে পারেননি, তারা ও ভোট তুলতে পারবেন।

তিনি বলপন, এ বছর হালনাগাদে ৬ হাজার থেকে ৭ হাজার নতুন ভোটার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন