১৯ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। এসময় তিনি দুর্গত মানুষের দুর্দশার কথা শুনেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বৃহষ্পতিবার সকালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দ্রুত বন্যা কবলিত এলাকায় আটকে পরা পরিবারের তালিকা করে সে অনুযায়ী ত্রান বিতরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: মামুনুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।