১৭ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। এসময় তিনি দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার বিকেলে তিনি কানাইঘাট এলাকার দুর্গত এলাকা পরিদর্শন করতে যান।
এ সময় তার সাথে ছিলেন- স্থানীয় সরকার বিভাগ, সিলেট এর উপ পরিচালক মো: মামুনুর রশিদ, কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার সুমন্ত ব্যানার্জী, কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, কানাইঘাট পৌরসভা মেয়র মো: লুৎফুর রহমান, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।