২৩ ডিসেম্বর ২০১৭


সাবেক ইসি ছহুল হোসাইন সিলেট আসছেন আজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর কাজিটুলা এলাকার বাসিন্দা, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন পারিবারিক কাজে তিন দিনের সফরে শনিবার সিলেট আসবেন। সন্ধ্যা ৬টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌছাবেন তিনি।

ছহুল হোসাইনের পরিবারের সদস্য এবং সিলেট সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কাজে সিলেটে ৩দিন অবস্থান করবেন ছহুল হোসাইন। পারিবারিক কাজ শেষে বুধবার তিনি সিলেট ত্যাগ করবেন।

উল্লেখ্য, সাবেক আইন সচিব ছহুল হোসাইন অবসরে যাওয়ার পরপরই রাজনীতিতে নামছেন এমন গুঞ্জন উঠেছিল অনেক আগেই। কিন্তু ওয়ান ইলেভেনের সময়কালে সাংবিধানিক দায়িত্বে চলে যাওয়ায় সেটি হয়নি। এবার তিনি পুরোপুরি মুক্ত। নির্বাচন কমিশনার হিসেবেও বিতর্কমুক্ত থাকতে পেরেছেন ক্লিন ইমেজধারী ওই ব্যক্তিত্ব। সরাসরি রাজনীতিতে নামতে চান সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। আওয়ামী ঘরানার ওই আমলা জীবনের বাকিটা সময় রাজনীতিতে কাটানোর ইচ্ছা ব্যক্ত করেছেন ঘনিষ্ঠমহলে। কিন্তু এখনও তিনি মুখ খুলছেন না। অপেক্ষায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রীন সিগন্যালের। যদিও সিলেট-১ আসনে ছহুল হোসাইন মনোনয়ন পেতে পারেন এমন খবরে এরই মধ্যে সিলেটে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

(আজকের সিলেট/২৩ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন