১৬ মে ২০২২
মো. ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ধান কাটার হারভেস্টার মেশিন ও ট্রাকের সংঘর্ষে ফাহিম আহমেদ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহিম আহমেদ সাতাইহাল মোকাম পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য চুনু মিয়ার পুত্র।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউপির সাতাইহাল (দক্ষিণ কুর্শা) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশ্ববর্তী ফসলী জমিতে ধান কাটা শেষে হারভেস্টার মেশিন সিলেট গামী মহাসড়কের পাশে অপর আরেকটি জমিতে ধান কাটতে মহাসড়কের পাশে উঠে। তাৎক্ষণিক একটি ট্রাক (চট্টো মেট্টো-ট: ১২-০৩১৪) এর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পেছন থেকে ধান কাটার মেশিনটিকে ধাক্কা দেয়। এতে ধান কাটার মেশিন রাস্তার পাশে উল্টে পরে গেলে গাড়িতে থাকা ফাহিম আহমেদ ও হারভেস্টর মেশিনের অজ্ঞাতনামা চালক গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পথিমধ্যে ফাহিম আহমেদ নিহতের খবর পাওয়া যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় অজ্ঞাতনামা ট্রাক চালককে পাওয়া যায়নি। নিহত ফাহিম ধান কাটার মেশিনের সাথে সহযোগী ছিলেন। তবে ধান কাটার মেশিনের চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।