১৫ মে ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক তেল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু এরপরও শুধরাচ্ছেন না এসব ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় নগরীর কালিঘাট এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ৫৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুর ১টার দিকে নগরীর কালিঘাটে অভিযান চালিয়ে গুদামে মজুদ করে রাখা ৫৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।