১৫ মে ২০২২


গোলাপগঞ্জের হাওরে ভেসে এলো শিশুর লাশ

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বাঁচাতইল হাওরের পানিতে প্লাস্টিকের ব্যাগে ভেসে আসা শিশুর লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তবে নিহত শিশুর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

রোববার সকালে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের সাবেক মেম্বার মহরম আলীর দোকানের পিছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনো বাঁচাতইল হাওরের পানিতে প্লাস্টিকের ব্যাগে ভেসে আসে একটি অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর মরদেহ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুটির মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন