১৭ এপ্রিল ২০২৩
জনি কান্ত শর্মা :: সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারি কে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এর দিক নির্দেশনায় ও এসআই মোহাম্মদ জসীম উদ্দীন এর নেতৃত্বে ৫(পাঁচ) জুয়াড়িকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম গাফলা খেলার গুটি ২৮টি, গাফলা খেলার গুটি রাখার কালো টিনের বক্স ০১টি, নগদ দশ হাজার চারশত ষাট টাকা অর্থসহ ০৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেটে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার, জুয়া খেলায় জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, জুয়ারিদের আটকের পর জকিগঞ্জ থানায় ধরা- ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।