১৫ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জে দুই দিনের সফরে সিলেটে এসে পৌঁছেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
রোববার দুপুরে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খাদ্যমন্ত্রী।
এসময় বিমানবন্দরে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাদ্যমন্ত্রী সিলেট এলএসডি পরিদর্শন থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাতে সুনামগঞ্জে অবস্থান করে সোমবার তাহিরপুরে একটি অনুস্টানে যোগদান করবেন।