৭ অক্টোবর ২০২৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে খুন হওয়া ইভা আক্তার (৮) এর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ৪৮ ঘণ্টার পর ওই শিশুর মাথা উদ্ধার করা হয়।
নিহত ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর কন্যা। সে ৩য় শ্রেণির শিক্ষার্থী।
ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বিচ্ছিন্ন মাথা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুদিনের বিশেষ অভিযানের পর শুক্রবার সন্ধ্যায় বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্বাহত রয়েছে।
এর আগে বুধবার (৪অক্টোবর)বিকেলে মোবাইলের কার্ড কিনতে গ্রামের পাশে দোকানে যায় ইভা। রাত হলেও সে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করতে থাকেন পরিবারের লোকজন। খোঁজাখুজির এক পর্যায়ে গ্রামের মাঠে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন ইভার মস্তকবিহীন মরদেহটি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আজকের সিলেট / জেকেএস ( জনি কান্ত শর্মা)