২১ ডিসেম্বর ২০১৭


আম্বরখানা সড়কে উড়াল সেতু হতে পারে : অর্থমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আম্বরখানা সড়কের অনেক জায়গা রাস্তা সরু হয়ে আছে। তাই ওই সড়কে উড়াল সেতু হতে পারে। এ নিয়ে পরিকল্পনাও করা হয়েছে। সিলেট মীরের ময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া (ব্লু বার্ড স্কুল অভিমুখী) সড়ক প্রশস্তকরণ কাজের সমাপ্তি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, রাস্তার উন্নয়ন সব জায়গাতেই হচ্ছে। রাস্তা নির্মানের পাশাপাশি সঠিক ড্রেনেজ ব্যবস্থাও থাকতে হয়। রাস্তা নির্মান হলে ব্যবসা বানিজ্যও প্রসারিত হয়। আর এর কারনে দেশের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তনও হয়। রাস্তা নির্মান মানে মানুষের সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়া। এভাবে ২০২৪ সাল পর্যন্ত চললে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় মিরের ময়দান থেকে ব্লু বার্ড পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সমাপ্তি শেষে তা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবে স্থায়ী রাষ্ট্রদূত ড. এ. কে. এম আব্দুল মোমেন বলেন, বিজয়ের মাসে এটি আমাদের আরেকটি উপহার। এখন আমাদের দায়িত্ব সড়কটি ঠিক ঠাক রাখা। দেশের সব রাস্তাই ঠিক হচ্ছে।

সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শুধু মিরের ময়দানের রাস্তাই নয়। এর মত অন্যান্য রাস্তাগুলোও সংস্কার করা হবে। তবে এসব বিষয়ে আমাদের অর্থমন্ত্রীকে কাজের ব্যাপারে অবহিত করতে হবে। এতে করে আমরা আরও বেশী সুফল ও সহযোগীতা পাবো।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির একান্ত প্রচেষ্টায় সড়ক প্রশস্তকরন কাজ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ হেড কোয়ার্টার কর্তৃপক্ষ তাদের প্রায় ১৮ শতাংশ জায়গা রাস্তা সম্প্রসারণের জন্য সিটি করপোরেশনকে দেয়। পুলিশ হেড কোয়ার্টার ছাড়াও রাস্তার দুই পাশের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষও রাস্তা প্রশস্ত করার স্বার্থে এগিয়ে আসায় অচিরেই এ রাস্তা সম্প্রসারণ কাজ শুরু করে সিলেট সিটি করপোরেশন।

পূর্বে, মীরের ময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া (ব্লু বার্ড স্কুল অভিমুখী) রাস্তাটি গড়ে ৩৫ ফুট প্রশস্ত ছিল। পুলিশ হেড কোয়ার্টার কর্তৃপক্ষ জায়গা দেওয়ার কারণে বাম দিকে (উত্তর পাশে) প্রায় ৮ ফুটেরও বেশি রাস্তা সম্প্রসারণ করা হয়। বাম দিকের মতোই একইভাবে সামঞ্জস্য রেখে ডানদিকের (দক্ষিণ পাশ) রাস্তাও সম্প্রসারণ হয়। সব মিলিয়ে এ রাস্তাটি সম্প্রসারণের পর গড়ে ৫০ ফুট প্রশস্ত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ,সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদ আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

(আজকের সিলেট/২১ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন