১২ মে ২০২২


দেশে ফিরেছেন লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশী

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৬২ জন বাংলাদেশি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্র জানায়, দেশে ফেরত আসা ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএমের যৌথ প্রচেষ্টায় তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে, ১৬২ বাংলাদেশিকে বর্তমানে বিমানবন্দরে রাখা হয়েছে। তাদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের পর রাতের মধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

শেয়ার করুন