২১ ডিসেম্বর ২০১৭


হবিগঞ্জে বিশেষ অভিযান ইয়াবা-গাঁজা জব্দ, গ্রেফতার ২৭

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, ২৭ জনের মধ্যে পাঁচজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং ২২ নিয়মিত মামলার আসামি। এদের মধ্যে তিনজনের কাছ থেকে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

(আজকের সিলেট/২২ ডিসেম্বর/এসসি/ঘ.)

শেয়ার করুন