২ ডিসেম্বর ২০২৩


মধ্যনগর কৃষক লীগের আহ্বায়ক রব সদস্য সচিব রয়েল

শেয়ার করুন

অমৃতজ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগ।শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের প্যাডে ৩১ জনের নাম উল্লেখ করে সাক্ষর করেন জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া ও সদস্য সচিব বিন্দু তালুকদার।

এতে মধ্যনগর উপজেলা কৃষকলীগের একনিষ্ঠকর্মী মোঃরুহুল আমীন তালুকদার রব’কে আহ্বায়ক সংশ্লিষ্ট আরো পাঁচ জনকে যুগ্ন আহ্বায়ক ও রাহাত আনোয়ার রয়েল’কে সদস্য সচিব এবং কার্যকরী সদস্য হিসেবে চব্বিশ জন নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হয়েছে।

মোঃরুহুল আমীন তালুকদার রব ও রাহাত আনোয়ার রয়েল জানান, দীর্ঘ দিন যাবৎ আমরা বাংলাদেশ কৃষক লীগের রাজনৈতি করে আসছি।আজ কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই বাংলাদেশ কৃষকলীগের সুনামগঞ্জ জেলার সুযোগ্য আহ্বায়ক আব্দুল কাদির শান্তি ভাই ও সদস্য সচিব বিন্দু তালুকদার দাদার প্রতি। আমাদেরকে যথোপযুক্ত স্থান করে দেয়ায়।সেই সাথে কেন্দ্রীয় কৃষক লীগ তথা বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার খান এমপি’র প্রতি রইলো অফুরন্ত শ্রদ্ধাবনত কৃতজ্ঞতা ও অভিনন্দন।

শেয়ার করুন