৭ মে ২০২২
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত নারীর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
শনিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। এলাকাবাসী খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় এখনও যানা যায়নি।