২৯ এপ্রিল ২০২২
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে হীরামনি মাল(৩৫) নামের এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হীরামনি মাল(৩৫) ওই এলাকার ভানু মালের স্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাঁড়াগাঁও চা- বাগান এলাকার পুরান টিলার ধোপাপাড়ার এ মরদেহ উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, নিহত হীরামনি ধোপাছড়া এলাকায় গোসলে যায়। সেখানে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছে হীরামনিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তার মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।ত