২৮ মে ২০২১
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ভাটেরা স্টেশন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিলেট রেলওয়ে থানা পুলিশ।
শুক্রবার সকালে মাইজগাঁও ও ভাটেরার মাঝামাঝি জায়গায় রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সিলেট রেলওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
পরে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
পুলিশ জানায়, সিলেট রেলওয়ে থানাধীন মাইজগাঁও ভাটেরা স্টেশনে রেলওয়ে কি:মি: ৩৪৮/৫-৬ এর মধ্যস্থানে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। তার বয়স অনুমান ৫০/৫২। তার গায়ে পুরাতন ছোট চেকের সাদা কালো রংয়ের হাফ শার্ট ছিল।পড়নে পুরাতন খয়েরী রংয়ের ফুল পেন্ট। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং ফর্সা। মুখমন্ডল গোলাকার।
এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি জানিয়ে সিলেট রেলওয়ে থানার সাব-ইন্সেপেক্টর পলাশ ঘোষ বলেন, উল্লেখিত মৃত ব্যক্তিকে চিনেন বা তার পরিচয় জেনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ ০১৩২০১৭৭৭৫০ (ডিউটি অফিসার) করার অনুরোধ রইলো।