২৫ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : দেশের ভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) সিলেট অঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।