২৪ এপ্রিল ২০২২


করোনায় মৃত্যুর সংখ্যা ৬২ লাখ ৪১ হাজার ছাড়াল

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। একই সময় পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৬২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন।আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ৬০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।

সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৭৭৯ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ১৮ হাজার ৩১৬ জনের।

শেয়ার করুন