২১ এপ্রিল ২০২২


সুইডেনে কোরআন মজিদ পোড়ানোর ঘটনায় বাংলাদেশর নিন্দা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সুইডেনের বেশ কয়েকটি শহরে ডানপন্থী উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়- কোরআন পোড়ানোর ঘটনার পর দেশটির বিভিন্ন শহরে অস্থিরতা, সহিংস বিক্ষোভে বেসামরিক মানুষ ও আইন প্রয়োগকারী কর্মীদের হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ বিশ্বাস করে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও সম্মান করতে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহনশীলতা অনুশীলন ও অযাচিত উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার সুইডেনে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী পার্টি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সুইডেনের বেশ কয়েকটি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন