১৯ ডিসেম্বর ২০১৭


হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ২১

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ২১ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামি।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, গ্রেফতারের সময় তিনজনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ২১ পিস ইয়াবা এবং ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

(আজকের সিলেট/১৯ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন