১৫ নভেম্বর ২০২৩


শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যুবক নিহত

ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যুবক নিহত।— ফাইল ছবি

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)  প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে এক যুবকের প্রাণহানি ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিনয় পাল।তিনি নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।

রেল পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবের চক এলাকায় পৌঁছায়। ওই সময় ট্রেনের কাটা পড়েন বিনয় পাল। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান বিনয়। পরে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ বলেন, দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন