১৬ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কলকাতার। শুরুতেই আউট হন অ্যারন ফিঞ্চ। এরপর পাওয়ারপ্লে শেষ করে একই ওভারে সাজঘরে ফেরেন ভেঙ্কেটেশ আইয়ার ও সুনীল নারাইন। ৬ ওভার শেষে ৩৮ রান সংগ্রহ করে কেকেআর।
শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারায় কেন উইলিয়ামসের দল।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াশ আইয়ার ও নীতিশ রানা। তবে কেকেআর অধিনায়ক বেশি দূর এগোতে পারেননি। ২৮ রান করে উমরান মালিকের ইয়র্কারে বোল্ড হন তিনি। নীতিশ রানা আউট হন ফিফটি করে। শেষে রাসেলের ২৫ বলে ৪৯ রানের সুবাদে ৮ উইকেটে ১৭৫ রান করে কলকাতা।
জবাবে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়ে ও ১৩ বল হাতে থাকতে জয় পায় হায়দ্রাবাদ।