১৩ এপ্রিল ২০২২


বাগবাড়িতে বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বাগবাড়ি আবাসিক এলাকার একটি কলোনী থেকে মুজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুজিবুর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলার তারাখান্দা থানার বড়বালকি গ্রামে। তিনি পরিবার নিয়ে এ কলোনিতে থাকতেন।

বুধবার দুপুর ১টার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের শামসুদ্দিন কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, পরিবারের সদস্যরা সকালে ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় মুজিবুর রহমানের দেহ ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন