৬ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বালাগঞ্জ সদরে বড়ভাঙ্গা নদীতে ১২৮ কোটি টাকা ব্যয়ে দু’টি ব্রীজের ভিত্তিপ্রস্তরস্থাপণে সোমবার বালাগঞ্জে আসার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ভিত্তিপ্রস্তরস্থাপণ শেষে সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাওে কথা ছিল তাঁর।
কিন্তু অনিবার্য কারণবশতঃ সেতুমন্ত্রী আজ সিলেট আসছেন না। তবে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
ওবায়দুল কাদেরের সিলেট সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি হাবিব প্রধান বক্তা এবং সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখবেন।