১৩ এপ্রিল ২০২২


সাগরের নিচে নদী!

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : সাগর, সেটির তলদেশে আবার নদী! শুনতে কেমন অবিশ্বাস্য, খানিকটা বিদঘুটেও। তবে অবাস্তব নয় একেবারেই। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে রয়েছে সাগরের নিচের নদী। সেখানেগেলে দেখা যাবে একটা সিংকহোল। ওটার নাম সেনোতে অ্যানজেলিটা। ওপর থেকে যেটাকে একটা সাধারণ জলাধারই মনে হবে।

তবে ডুবুরির পোশাক পরে ১০০ ফুট নামলেই খুলে যাবে অন্য এক জগতের দরজা। পানির নিচে কুয়াশাচ্ছন্ন আরেকটা খাল ধরা পড়বে স্পষ্ট। ওটাকে ঘিরে আছে গ্যাসের একটি স্তর। বিষাক্ত হাইড্রোজেন সালফাইড ওটা। সাহসী ডুবুরি না হলে সেখানে নেমেই আঁতকে উঠবে। কারণ কোনোভাবে ওই গ্যাস নাকে ঢুকলেই উল্টাপাল্টা আচরণ শুরু করবে ডুবুরি।

মূলত সাগরের নিচ দিয়ে স্বাদু পানির স্রোত বয়ে চলার কারণেই তৈরি হয়েছে এমন খালের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই নদীটি বিষাক্ত।

শেয়ার করুন