১২ এপ্রিল ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র শব-ই কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ১৮ এপ্রিল থেকে এ ছুটি শুরু হবে। চলবে ১০ মে পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ও ইস্টার সানডে উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের সব অফিসিয়াল কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে ১৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।
এছাড়াও ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়।