১১ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে প্রতিদিনই ওঠা-নামা করছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘন্টায় কমেছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। সেইসাথে কমেছে নতুন রোগীর সংখ্যাও। একদিনে বিশ্বে করোনায় মারা গেছেন ১ হাজার ৬৭৪ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৭৫৪ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ২ হাজার ৯৩৭ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৮১ লাখ ৯৪ হাজার ৪৭৪ জন মানুষ।
সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এ সময় মারা গেছেন ১ হাজার ৬৭৪ জন। এর আগে রোববার বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন। এ সময় মারা যান ২ হাজার ২১৬ জন।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৮১ লাখ ৯৪ হাজার ৪৭৪ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ৬২ হাজার ৯৮৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ১৫১ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৭০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭২২ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৫২ হাজার ৪০২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৩০৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৩৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৮৮ জন।
পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ২৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১১ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।