৪ ডিসেম্বর ২০২৩
নিহত রিপন মিয়া। ফাইল ছবি।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত তরুণের নাম মো. রিপন মিয়া (২১)। দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মারা যান তিনি।
নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে প্রতিবেশী প্রবাসীদের সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, মাত্র তিনমাস আগে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন রিপন।
এএস // আতারা