১১ এপ্রিল ২০২২
আন্তর্জিতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন নেতৃত্বাধীন আইএস-বিরোধী আন্তর্জাতিক জোট।
শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
বিবৃতিতে বলা হয়, মার্কিন জোট জানিয়েছে, এই হামলায় চার জন মার্কিন সেনা আহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তবে এর পেছনে ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।